২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২
সিলেট নগরের উপশহরে দিন-দুপুরে এক যুবককে অপহরণ করে দু’টি স্বর্ণের বার ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপশহর মেইন রোডে সানিহিল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
অপহরণ ও ছিনতাইয়ের শিকার আখলাকুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার শিবনগর ফাটাহিজল গ্রামের এসকে আহমদের ছেলে ও নগরের আম্বরখানা ৭৬/১ বাসার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, আখলাকুর রহমান বোনের বাসা থেকে তার (বোন) বিয়ের জন্য ২০ ভরি ওজনের দু’টি স্বর্ণের বার ও ৫০ হাজার টাকা নিয়ে উপশহর এনআরবিসি ব্যাংক থেকে সাউথইস্ট ব্যাংকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছামাত্র দু’টি মোটরসাইকেল ও একটি নোহা মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-১৯-৪২০৪) থাকা অজ্ঞাত ৮/১০ জন লোক ওই যুবকের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাকে বহনকারী নোহা মাইক্রেবাস নিয়ে উপশহর জি ব্লক দিয়ে চলে যায়। গাড়ির ভেতর তাকে পিস্তল ও চাকু ধরে সঙ্গে থাকা ২০ ভরি ওজনের দু’টি স্বর্ণের বার ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ওই যুবককে উপশহর এইচ ব্লকের ১নং সড়কে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে সাদা রংয়ের নোহা মাইক্রেবাসে তুলে নিতে দেখেন। তখন যুবকটি আর্তচিৎকার করলে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়। এরপর কি ঘটেছে তারা দেখেননি।
এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ওই এলাকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D