২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২
পঞ্চগড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
নিহতের নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আজ শনিবার দুপুরে বিএনপির গণমিছিলের সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির খান।
এদিকে ময়দানদীঘি ইউনিয়ন বিএনপি কর্মী মোঃ মতিউর রহমান বলেন, নিহত আব্দুর রশিদ আরেফিন আমার বাল্যবন্ধু, আমরা একসাথে বিএনপি করি। আমরা একসাথে গণমিছিল করতে এসেছিলাম। কিন্তু পুলিশ রাবার বুলেটে ছুঁড়লে গুলিবিদ্ধ হয় আরেফিন। তার মুখে টিয়ারশেল যায়। অফিসের প্রাচীর টপকাতে না পারায় পুলিশ তাকে বেধড়ক মারপিট করে। ওখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D