২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া হতদরিদ্র শব্দকর, চা-শ্রমিকসহ গরীব জনগোষ্ঠীর মাঝে ১০০ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার শ্রীনাথপুর গ্রামে লেখক-গবেষক আহমদ সিরাজের বাড়িতে প্রজেক্ট উষ্ণতা এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
প্রজেক্ট উষ্ণতা এর পরিচালক এ এস এম সাজেদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আলতাফ মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রাক্তন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, লেখক-গবেষক আহমদ সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে পিছিয়ে পড়া হতদরিদ্র শব্দকর, চা-শ্রমিকসহ গরীব জনগোষ্ঠীর মাঝে ১০০ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D