২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২
পর্যায়ক্রমে সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে। নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৪টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র শুরু হলো। শীঘ্রই নগরে আরো ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) সকাল এগারোটায় সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরি পাড়ায় সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায়, ইউনিসেফের সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
মেয়র বলেন, শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচী ও সব বয়সীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে সিসিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।
একই দিন পর্যায়ক্রমে সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লায়, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদীনা হাউজিংয়ে এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
পরে মেয়র আরিফুল হক চৌধুরী সংশ্লিষ্টদের সাথে নিয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র সমূহের কার্যক্রম পরিদর্শণ করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আফতাব হোসেন খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন, ইউনিসেফের ফিল্ড অব চীফ-সিলেট দিল কাজী দিল আফরোজা ইসলাম, হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী, মো, সাইফুল হক মিল্কি প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D