সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।আগামী ৩১ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্টিত হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নির্বাচন পরিচালনা পরিষদ বাছাই শেষে এই তালিকা প্রকাশ করে। এর আগে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোননপত্র দাখিল করেন। তবে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে এবারই প্রথম সভাপতি পদে একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চূড়ান্ত তালিকায় রয়েছেন সভাপতি পদে লিয়াকত শাহ ফরিদী ও হাসিনা বেগম চৌধুরী। সহ সভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ, মনিরুজ্জামান মনির ও মুকিত রহমানী। সহ সভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ ও সাঈদ চৌধুরী টিপু। সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু ও শাহ দিদার আলম নবেল। সহ সাধারণ সম্পাদক পদে মো আব্দুল কাইয়ুম ও রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ)। কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার ও সাদিকুর রহমান সাকী। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী ও মিঠু দাস জয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো একরাম হোসেন ও সুলতান সুমন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো এনামুল কবীর ও রায়হান উদ্দিন। পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) ও মো আবু বক্কর। দপ্তর সম্পাদক পদে মো আব্দুল আহাদ ও মনিরুজ্জামান রনি এবং নির্বাহী সদস্য পদে (নির্বাচিত হবেন ৪ জন) মো আনোয়ার হোসেন, এ এইচ আরিফ, মো ছয়ফুল আলম অপু, মাহমুদ হোসেন, রনজিৎ কুমার সিংহ, মো শাহীন আহমদ।

আগামি ৩১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এদিন ক্লাবের ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করনে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এরআগে গত ৭ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ. কে. এম সমিউল আলমকে প্রধান কমিশনার এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্ম্মনকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এদিন ক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়। ক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৩১ ডিসেম্বর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট