২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২
৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে।
সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদীনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহের কার্যক্রম চালু হবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সকাল ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, ইউনিসেফের ফিল্ড অব চীফ, সিলেট দিল কাজী দিল আফরোজ উপস্থিত থাকবেন। একই দিনে বাকী তিনটি স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু হবে।
এছাড়া শীঘ্রই নগরীতে আরো ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D