২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২
ঢাকায় বিএনপির বিভাগীয় সামবেশকে ঘিরে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঢাকার এই গণসমাবেশস্থলের উপরে টহল দিচ্ছে র্যাবের হেলিকপ্টার।
শনিবার দুপুর ১১টার দিকে থেকে গোলাপবাগে বিএনপির সমাবেশস্থলের উপর দিয়ে র্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে।
র্যাব জানিয়েছে, নিরাপত্তা জোরদারে বিএনপির সভাস্থলের উপরে হেলিকপ্টারের মাধ্যমে র্যাবের নজরদারি চলমান রয়েছে।
র্যাব আরো জানায়, সমাবেশকে ঘিরে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, স্পেশাল ফোর্স এবং স্পেশাল ডগ স্কোয়াড সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের গোয়েন্দা বিভাগকে সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে শনিবার বেলা ১১টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর কথা থাকলেও তা নির্ধারিত সময়ের আগেই শুরু হয়। সমাবেশস্থল কানায় কানায় পূর্ন হয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D