|
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মাজহারুল ইসলামকে খুলনায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে সিলেটে নতুন দায়িত্ব পেয়েছেন মহের উদ্দিন সেখ। তবে মহেরের পদবি উপপরিচালক।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে তাঁকে বদলির আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান বদলির আদেশে স্বাক্ষর করেছেন।
মহের উদ্দিন সেখ নোয়াখালী পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে সিলেটে বদলি করা হয়েছে।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক ছিলেন মাজহারুল ইসলাম। গতকাল রোববার তাঁকে বদলির আদেশ জারি করা হয়। তাঁর নতুন কর্মস্থল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D