২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বন্যার পানি কমার সাথে সাথে মানুষের হাহাকার বাড়ছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে মানুষ বোবা কান্না করছে৷ মানুষের ঘর বাড়ি, খেত খামার, কর্মসংস্থান সব নষ্ট হয়ে গেছে। সরকার আজ জনগনের পাশে নেই। বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে সাধ্যমত বানবাসিদের পাশে থাকার চেষ্ঠা করছে। আমরা সরকারেরে কাছে আগেও দাবী জানিয়েছি, এখনো জানাচ্ছি, বন্যা দুর্গত মানুষদের দীর্ঘ মেয়াদী খাদ্য সহায়তা দিয়ে অভিলম্বে পুনর্বাসন করতে হবে।
মঙ্গলবার (২৮ জুন) দিনভর সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশ্বনাথ উপজেলার আমতৈল ও দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথের আমতৈলে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি বলেন, ২০০৪ সালের বন্যায় সিলেট-২ আসনের তৎকালীন সংসদ সদস্য এম.ইলিয়াস আলী বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানী নগরের প্রতিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বন্যা দুর্গত মানুষে কাছে গিয়েছিলেন, নিজ হাতে খাদ্য সহায়তা দিয়েছিলেন। তিনি আজ আমাদের উপস্থিত নেই। বাকশালি সরকার তাকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার সুযোগ্য পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্নব আপনাদের এই দুঃসময়ে বানবাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বাবার অভাব কিছুটা হলেও আপনাদের বুঝতে দিচ্ছেন না। প্রক্ষান্তরে এই বন্যায় বানবাসি মানুষ সরকারের কোন প্রতিনিধিকে পাশে পাচ্ছেনা। ইনশাআল্লাহ দেশে জনগনের সরকার প্রতিষ্টিত হলে ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে মুক্ত করা হবে, আপনাদের দুঃখ কষ্ট থাকবেনা।
জেলা বিএনপির সভাপতি আরো বলেন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা দেখলাম আধাকেজি মুড়ি আর ২টি খেজুর দিয়ে বিশাল বহর সহ ফটোসেশন করে নিজের ফেইসবুকে পোস্ট করেছেন। জনগন আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে শুধু ছিঃ ছিঃ দিচ্ছে। তারা দেশে নিরপেক্ষ সরকারের অধিনে একটি সুষ্ট নির্বাচনের অপেক্ষায় আছে। জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে আওয়ামী লীগ পালাবার রাস্তা পাবেনা।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে সিলেটে এসে হেলিকাপ্টার বিলাস করে দুর্গত মানুষদের সাথে উপহাস করছেন। গতকাল দেখলাম স্বাস্থমন্ত্রী হেলিকপ্টারে করে সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন করছেন। জনগনের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টার থেকে কিভাবে স্বাস্থ্যকেন্দ্র দেখা যায়? স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবচিত্র দেখতে হলে স্বাস্থকেন্দ্রে যেতে হয়। তারা শুধু শুধুই জনগণের টাকা জলে ফেলছে।
উভয় উপজেলায় খাদ্য সহায়তা বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্নব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, বিশ্বনাথ পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বশির মিয়া, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা বিএনপি নেতা হাজী আসাদ উদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম তোরন, মাহবুব আলম, সেহেল ইবনে রাজা, আব্দুল মালিক মল্লিক, হাজী পাবেল, আল মামুন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D