২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
স্মরণকালের ভয়াবহ বন্যায় জন-জীবন বিপর্যস্ত। পুরো জেলা তছনছ করে দিয়ে ধীর গতিতে নামছে বানের পানি। ২৪ ঘণ্টায় পানি নামার গতি ছিল খুব কম। ফলে বেশিরভাগ এলাকা এখনো প্লাবিত। এতে পানিবন্দি থাকা বানভাসিদের দুর্ভোগের শেষ নেই।
শনিবার সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহানগরীর আংশিক, জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভায় তিন লাখ ৮৯ হাজার ৩২০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ১৫০টি বাড়ি-ঘর। ফসল নষ্ট হয়েছে ২৮ হাজার ৯৪৫ হেক্টর জমির।
এদিকে, সিলেট নগরী ও আশপাশের এলাকায় গত তিন থেকে চার দিনে বন্যার পানি অনেকটাই কমেছে। পানি কমতে শুরু করায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে বর্তমানে রাস্তাঘাটে জমে থাকা বন্যার ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।
এর মধ্যে সিলেট নগরীর শাহজালাল উপশহর এবং তালতলা সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলোতেও পানি রয়ে গেছে। তবে সবগুলো সড়কেই যানবাহন চলাচল করছে।
এদিকে নগরের যতরপুর, মিরাবাজার, শাহজালাল উপশহর, সোবহানীঘাট, মির্জা জাঙ্গাল, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, কুয়ারপাড়, লালাদিঘীর পাড় এলাকার পাড়া-মহল্লার পানি ময়লা ও কালো রং ধারণ করেছে। এসব স্থানে জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। তবে ধীরগতিতে পানি নামছে। আর বৃষ্টি না হলে আগামী দুই-এক দিনের মধ্যে পানি আরো কমে যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D