সিলেটের ৪ উপজেলায় রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

সিলেটের ৪ উপজেলায় রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

বন্যা কবলিত সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।

শনিবার (২৫ জুন) দিনব্যাপী এই চার উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় উপরোক্ত চারটি উপজেলায় ২০০ পরিবার করে মোট ৮০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, সিলেট ইউনিটের উপ-পরিচালক আব্দুস সালাম, ডেনিশ রেড ক্রসের প্রজেক্ট ম্যানেজার পৃত্ত্বি রাজ, সোসাইটির সহকারি পরিচালক শেখ মেহেদি হাসান, সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান, আমুড়া ইউপি চেয়ারম্যান হাসিন আহমদ মিন্টু, আজীবন সদস্য সেলিম উদ্দিন, মইনুল হক টেনু, লায়েক আহমদ জীবন, আতিকুর রহমান জামাল, আব্দুল বাতিন ফয়সল, এনডিআরটি সদস্য ও নীলফামারি ইউনিটের যুব প্রধান শাকিল হাসান চৌধুরী, যুব কার্যকরী সদস্য বদরুল আহমদ শুভ, মুজিব খাঁন ফাহিম, নাইমা খাঁন রুমা, ওলিউর রহমান ফরিদ, চৌধুরী লাবিব ইয়াসির, সুমেল চৌধুরীসহ অসংখ্য যুব সদস্যরা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট