হাসপাতালে ভর্তি সিলেট মহানগর বিএনপি নেতা মামুন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২২

হাসপাতালে ভর্তি সিলেট মহানগর বিএনপি নেতা মামুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন। বৃহস্পতিবার (২৩ জুন) নগরীর ইবনেসিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।


বিএনপি নেতা নওশিন কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিন ধরে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলেন বিএনপির এই নেতা। অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।


তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন নওশিন কামাল।


উল্লেখ্য, এক ত্রান কার্যক্রমে গিয়ে অসুস্থ হয়ে পড়লে গত ২৩ জুন বিএনপি নেতা মামুনুর রহমান মামুনকে ইবনেসিনা হাসপাতালের ভর্তি করা হয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট