২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২
সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে এবং বানবাসী বন্যার্থদের খাদ্য সহায়তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহষ্পতিবার (২৩ জুন) এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সিলেটে আসছেন। তিনি সিলেটে পৌঁছে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
তিনি জানান, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর মহাসচিব বেলা ১টায় জেলা বিএনপির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D