২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ৩ দিনের মাথায় সারী নদীতে ভেঁসে উঠল নিখোঁজ বিলালের লাশ ৷ বুধবার (২২ জুন) সকাল ১১টায় স্থানীয় নৌকা শ্রমিকরা সারী নদীর কামরাঙ্গী স্কুল ঘাট এলাকায় একটি লাশ বস্ত্রহীন ভেঁসে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান।
পানিতে ভাসমান লাশটি চারিকাট ইউনিয়নের দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪ সন্তানের জনক বিলাল আহমদের (৪০)।
খবর পেয়ে নিখোঁজের পরিবার সহ এলাকাবাসী নদীর পাড়ে ছুটে আসেন এবং লাশটি বিলালের বলে সনাক্ত করেন ৷
বিষয়টি চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিমকে জানালে তিনি পুলিশকে সংবাদ দেন ৷
এদিকে সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী জানান, গত ১৯ জুন রবিবার রাত হতে দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বিলাল আহমদ (৪০) নিখোঁজ হন।
তবে বিবস্ত্র অবস্থায় লাশ ভেসে উঠায় স্থানীয় বাসিন্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন বিলাল সীমান্ত চোরাচালান চক্রের নিয়মিত একজন শ্রমিক ছিলেন ৷ নিখোঁজের পর হতে স্থানীয় লোকজন নানা কথা বলে আসছিল।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এরআগে মঙ্গলবার উপজেলার দরবস্ত এলাকা থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়। তারা গত শুক্রবার বন্যার পানিতে ডুবে নিখোঁজ ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D