২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২২
সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি জোহরের নামাজ ও মাজার জিয়ারত করেন। দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী মাজার থেকে বের হয়ে যান।
এরপর শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে বেলা ২টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।
এর আগে মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারে করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিদর্শন শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। যেখানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, সিটি মেয়র, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D