সিলেটে বানের পানিতে কিশোর নিখোঁজ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

সিলেটে বানের পানিতে কিশোর নিখোঁজ

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামে বন্যার পানির তীব্র স্রোতে আব্দুল হাদি (১৮) নামের এক কিশোর ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ হাদি নলকট গ্রামের প্রবাসী কাছা মিয়ার ছেলে।

এদিকে স্থানীয়রা নিখোঁজ হাদির সন্ধানে কাজ করলেও রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়নি।

ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিয়েছেন। তবে খবর পেয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানে নামতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাতে ডুবুরিরা কাজ করেন না। ভোর হলে ডুবুরি দল সন্ধানে কাজ শুরু করবেন।

জানা গেছে, এমন একটি বেদনাদায়ক ঘটনায় গোটা নলকট গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

কিশোর নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক অলিউর রহমান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট