মহানবী (সাঃ)-কে কটুক্তি, সিলেটে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

মহানবী (সাঃ)-কে কটুক্তি, সিলেটে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ

ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক সর্বশ্রেষ্ট, সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) এর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহবানে সিলেটে বুধবার (১৫ই জুন) সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন বিপনি বিতান, মার্কেট সহ সকল প্রকার ব্যবসা প্রতিষ্টান বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

বুধবার আষাঢ়ের ১মদিনে বৈরী আবহাওয়ার মধ্যে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা স্বপ্রণোধিত ব্যানার সহ মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করেন। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সকাল থেকেই দোকানপাট বন্ধ রেখে মধুবন সুপার মার্কেটের সামনে অবস্থান করেন।

দুপুর ১২টায় উপস্থিত ব্যবসায়ী জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক সহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “সারাবিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত করেছে ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল। তাদের অবমাননাকর বক্তব্যে সারা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে। আমরা সিলেটের ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদে শামিল হয়েছি। এই ঘৃণ্য অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে কেউ আর এ রকম সাহস না করে। বাংলাদেশ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ভারতের নুপুর শর্মা ও জিন্দালের এই অপকর্মের কড়া প্রতিবাদ জানানোর দাবি জানানো হয়।”

এ সময় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট