কানাইঘাটে বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২

কানাইঘাটে বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল


সিলেট জেলার আওতাধীন কানাইঘাট উপজেলায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটসহ বিএনপির কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ এনে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতন, গুম, খুন, অপহরণের যে হিড়িক চলছে তাতে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। এ ধরনের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। বিএনপির মহাসচিব কানাইঘাটে বিএনপির কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একইভাবে হামলার ঘটনায় নিন্দা ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট