২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টী, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন মুরব্বী আলহাজ্ব পংকি খানের জানাযার নামাজ রবিবার (১২ জুন) বেলা আড়াইটায় বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ১ম ও ২য় জানাযার নামাজ জাহারগাঁও গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় আলহাজ্ব পংকি খানকে।
দারুল উলুম কামিলআলীয়া মাদ্রাসা মাঠে জানাযার নামাজে ইমামতি করেন হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযার নামাজে মানুষের ঢল নামে। জানাযার নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক মিয়া, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, মরহুম পংকি খানের ছেলে আজিজুর রহমান খান রাজু প্রমুখ।
জানাযার নামাজের পূর্বে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব পংকি খানের কফিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ থানা, উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগ, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও পৌর কৃষক লীগ, উপজেলা ও পৌর শ্রমিকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
আলহাজ্ব পংকি খান শনিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্তীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D