১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।
সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৯৯৯টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।
আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।
মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। ময়মনসিংহ বিভাগে ৩ জন ও সিলেট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D