কামরানের কবর জিয়ারত করলেন হানিফ

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

কামরানের কবর জিয়ারত করলেন হানিফ

সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা  বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। সোমবার (২৩ আগস্ট) সকালে সিলেট মানিকপীর টিলাস্থ কামরানের কবর জিয়ারত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।

এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মবশ্বির আলী, মজির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুন করোনা আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বদর উদ্দিন আহমদ কামরান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট