২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় সিলেটে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। তাই অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সরবরাহ বাড়াতে আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে সিলেটে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে দুপুরে সিলেটে করোনা পরিস্থিতি নিয়ে সকল মহলের সাথে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে এ কথা জানান মেয়র আরিফ। সভায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সভা শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ হাজার লিটার অক্সিজেন প্লান্ট আছে। কিন্তু অক্সিজেন সরবরাহ কম। কোনদিন ১০ হাজার লিটার আবার কোনদিন ২০ হাজার লিটার সরবরাহ করা হচ্ছে। এতে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তাই আমি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে সিলেটের সকল বিষয় অবগত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নজরে আনা হবে এবং অক্সিজেন যারা সরবরাহ করেন তাদের সাথেও বৈঠক হবে। তাদেরকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে আহ্বান করা হবে। তাছাড়া ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী অক্সিজেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সঞ্চালন প্লান্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় তিনি উৎসমুখে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে জানিয়ে বলেন, কেবল জেলা প্রশাসন কঠোর হলে হবে না। মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। তাই আমি আমার সকল কাউন্সিলরদের বলে দিয়েছি যাতে নিজ নিজ ওয়ার্ডে প্রচারণা চালান, মাস্ক ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D