করোনা চিকিৎসায় ওসমানীতে বাড়লো আইসিইউ বেড

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

করোনা চিকিৎসায় ওসমানীতে বাড়লো আইসিইউ বেড

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ টি আইসিইউ বেড বাড়ানো হয়েছে। এতে করে হাসপাতালটিতে আইসিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ টিতে।

একই সাথে হাসপাতালটিতে আরও ৭০ টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে। এর আগে ২৬০ শয্যায় কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসা দেয়া হচ্ছিল।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সকাল থেকে এসব শয্যায় রোগী ভর্তি শুরু হয়েছে। এসব শয্যা ও আইসিইউ বাড়ানোর ফলে করোনাক্রান্তদের চিকিৎসায় ওসমানীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে- শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট