২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর হাওয়াপাড়াস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন। আল-হারামাইন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: শাহেদ আহমদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
কলিম উদ্দিন আহমদ মিলন জানান, জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই তিনি শহীদ ডা: শামসুদ্দিন হাসপাতালে করোনার স্যাম্পল দেন। ২৮ জুলাই তিনি তার পজিটিভ রিপোর্ট আসে।
সাবেক এ এমপি জানান, কিছু জটিলতা থাকলেও তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D