২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১
সারা দেশের ন্যায় সিলেট বিভাগেও যথাযথ গুরুত্বের সাথে গতকাল ১১ জুলাই রোববার বিশ্ব জনসংখ্যা দিবস ভার্চুয়াল মাধ্যমে উদযাপিত হয়।
বিগত ২০২০ সালের এপ্রিল মাস হতে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত সময়কালে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে সীমান্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের মাধ্যমে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত হয়েছে।
ডাঃ লুৎফুর নাহার জেসমিন, ডিডিএফপি, সিলেটের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাসিম বিল্লা, সিলেটের এডিএফপি সেলিম ভূইয়া, এফপিসিএসটি-কিউআই ডাঃ ওমর গুল আজাদ, সিলেট সদরের ইউএফপিও আবুল মনসুর আমজাদ, সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির, মেরি স্টোপসের মোহনলাল দাস প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D