৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছি তাদের কোন স্বাধীনতা নেই। আজ স্বাধীনতা আছে ভোট চোর, ঘুষখোর, চোর-বাটপার, বিদেশে টাকা পাচারকারীসহ সকল দুর্নীতিবাজদের।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমার নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। স্বাধীনতার ঘোষকের দল বিএনপি। দেশ স্বাধীন হলেও স্বাধীনতা স্বাদ এখনও আমরা পায়নি। আজ এই অনুষ্ঠান থেকে শপথ হোক, স্বাধীন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো।
করোনা সংক্রমণ পরিস্থিতি বৃদ্ধির কারণে বিএনপির সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার মধ্যে আমরা একে অপরের জন্য দোয়া করবো, যাতে সবাই সুস্থ থাকতে পারি। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করবো। স্বাভাবিক অবস্থা ফিরলে দেশে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের নেতা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করবো।
দোয়া-মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেলসহ অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে আরো অংশ নেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D