করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১১৫৯

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১১৫৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৫৪৫ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৫৯ জন। যা গত দুই মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।

রবিবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট