৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থী পরিচিতি সভা সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আয়েজিত এ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের স্বার্থে আইনজীবীগণ বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রর্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি বলেন, আইনজীবীরা গণতন্ত্রের পক্ষে স্বৈরশাসকের বিরুদ্ধে অবস্থান নেবেন। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ভোট দেবেন।
পরিচিতি সভা অংশ নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, নির্বাচনে সভাপতি প্রার্থী ফজলুর রহমান, সাবেক মন্ত্রী নিতায় রায় চৌধুরী, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বর্তমান সম্পাদক ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী মো: আক্তারুজ্জামান, মোহাম্মদ আলী, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান মঈন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার (এজে) ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। এতে হাজারো আইনজীবী অংশগ্রহণ করে।
আগামী ১০ ও ১১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি পদে ফজলুর রহমান এবং সম্পাদক পদে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল নির্বাচন করছেন। এ প্যানেল থেকে দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও মো: জালাল উদ্দিন, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলীম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব নির্বাচন করছেন। এছাড়া সাতটি সদস্য পদে গোলাম আক্তার জাকির, মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ নির্বাচন করছেন।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং সম্পাদক পদে আব্দুল আলিম মিয়া জুয়েল নির্বাচন করছেন।
২০২০-২১ সেশনের নির্বাচনে সরকার সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ মোট ছয়টি পদে এবং সম্পাদকসহ মোট আটটি পদে নির্বাচিত হয় বিএনপি সমর্থক আইনজীবীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D