১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন সারাদিন মিথ্যা কথা বলে, যে কথাগুলো শুনলে লোকে হাসে।
বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, এখন নাকি খুব সুন্দর নির্বাচন হচ্ছে, চমৎকার নির্বাচন হচ্ছে। যেখানে ভোট কেন্দ্রে যেতে পারে না মানুষ, ইভিএম দিয়ে নির্বাচন করে। একখানে দিলে আরেকখানে ভোট পড়ে। ধানের শীষে ভোট দিলে নৌকায় গিয়ে পড়ে- এই অবস্থা তারা তৈরি করেছে।
তিনি বলেন, বিএনপিকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বাধ্য করতে হবে এই সরকারকে সরে যেতে এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন করাতে।
তিনি আরও বলেন, এ বছর শেষ হচ্ছে। আগামী বছরে আসুন আমাদের সবার একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য।
সমাবেশে আরও বক্তব্য দেন- মহানগর দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকির পরিচালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D