১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের বিজয় এখনও পূর্ণাঙ্গ হয়নি। আমরা হয়ত পতাকা পেয়েছি, আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, একটি ভৌগলিক অবস্থান পেয়েছি। কিন্তু এখনও আমরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না। যেদিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারব, যেদিন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারব।
রবিবার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন্তব্য করেন তিনি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে সরকার দেশের গণতন্ত্রকে বন্দি করে রেখেছে এমন মন্তব্য করে তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিবর্তনের জন্য মাঠে নামতে হবে, আমাদেরকে এক হতে হবে, এক হয়ে আমাদের কাজ করতে হবে।
এ সময় জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান ছাড়াও কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D