১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মওলানা ভাসানী একমাত্র রাজনৈতিক নেতা যে নিজের কোনো স্বার্থ দেখেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। দুর্ভাগ্য আমরা তার মতো সাহসী হইনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাওলানা ভাসানী কাছে আমাদের একটি আবেদন, আমাদেরকে সাহস দাও-আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তোমার পথ অনুসরণ করে রাস্তায় থাকব।
৭১ এর রণাঙ্গন এর এই মুক্তিযোদ্ধা বলেন, কিছু লোক খাবে কিছু লোক খাবে না, তা হবে না। সবার মুক্তি একমাত্র গণতন্ত্রে, জবাবদিহিতাই গণতন্ত্র।
এ সময় ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D