১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি।
অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে রিজভীর পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। গেলো ১১ নভেম্বর রিজভীর এমপিআই টেস্ট করা হয়েছে। এনজিওগ্রামের ২৮ দিন পর বিএসএমএমইউর নিউক্লিয়ার মেডিসিন বিভাগে এই পরীক্ষা করা হয়। এমপিআই টেস্টের রিপোর্ট অনুযায়ী মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডা. বিটু।
রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, হার্টের কার্যক্ষমতা দেখার জন্য এমপিআই পরীক্ষার ভিত্তিতে চিকিৎসা সম্পন্ন করতে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেলো ১৫ অক্টোবর ল্যাবএইড হাসপাতালে রিজভীর এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। এরপর ২৭ অক্টোবর একই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় তার ইকোকার্ডিওগ্রামও করা হয়।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন রিজভীকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নেন।
গেলো ১৩ অক্টোবল জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D