১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছর ধরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির নতুন নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন, বিএনপি কখনও মধ্যবর্তী, কখনেও ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে।
‘বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না। তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামাবাড়ির আবদার।’
ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় বিএনপি, যা তাদের পুরনো অপকৌশল।
তিনি বলেন, বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।
সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D