১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।’
সোমবার (১৯ অক্টোবর) ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে।
সাম্প্রতিককালে উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদরন বলেন, কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে ৷ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।
কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে দেবে না জনগণ, বিএনপির প্রতি এই আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠণমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নিবে।
তিনি বলেন, জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D