১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
রিজভী বলেন, আজ পাবনা-৪ আসনের উপনির্বাচন চলছে। নির্বাচনকে ঘিরে কয়েকদিন থেকেই চলছে ধানের শীষের প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নির্যাতন। পাশাপাশি চলছে পুলিশি ধরপাকড়।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রের বাইরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদেরকেও ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছে। এর দু’দিন আগে থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়েছে। আটঘরিয়া থানায় ৩টি এবং ঈশ্বরদী থানায় ৩টি গায়েবি মিথ্যা মামলা দায়ের করে পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের এলাকাছাড়া করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা এজন্যই বলে থাকি, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একজন বিবেকশূন্য মানুষ। শেখ হাসিনার নির্দেশ মতো তিনি দেশ থেকে সুষ্ঠু নির্বাচনের ইতিহাসকে মুছে দিতে চাচ্ছেন এবং সেই নমুনাই এখন জোরালোভাবে ফুটে উঠতে শুরু করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D