১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ’র সাবেক ছাত্রলীগ নেতা, এলাকার প্রিয়মুখ,আবুল কালামকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যাকারী সন্রাসীদের ফাঁসির দাবীতে স্থানীয় পীরপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জালালপুর- লামারসুলগঞ্জ সড়কের পীরপুর বাজার এলাকায় প্রায় ঘন্টা ব্যপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও আওয়ালীগ নেতা আবুস সহিদ মুহিত’র সভাপতিত্বে ও সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ইকবাল হোসাইন’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নিজাম উদ্দিন, ব্যাবসায়ী ও রাজনীতিবিদ সদরুল আমিন সোহান,উপজেলা যুবলীগ নেতা আরজ আলী,নিহত আবুল কালাম’র বড় ভাই জামাল উদ্দিন, শিক্ষক মাওঃ এখলাছুর রহমান সিদ্দিকী,কামরুল ইসলাম,গোলাম রব্বানী, রফিকুল ইসলাম, এলাকার সাবেক বিডিআর সদস্য আব্দুল গফুর,তাহের আহমদ চৌধুরী,মোছন আলী তালুকদার,তরীক আলী তালুকদার,মোস্তাব আলী,আনছার আলী,রইছ আলী,জহিরুল হক,আলী হোসেন,আজাদুর রহমান,মখলিছুর রহমান,আব্দুল মছব্বির,রুহুল আমিন,সাজ্জাদুর রহমান,নজরুল হক,সুন্দর আলী বুলবুল,আব্দুর রশিদ,মকদ্দুছ আলী,জয়নাল আবেদীন,আবুল হাসনাত,আশরাফ হোসেন,আবুল বশর,সার্জেন কাদের,সামছুল ইসলাম,ছাত্রনেতা এটিম রায়হান, জুবায়েল বক্স,জুবায়ের আহমদ,নাজিম উদ্দিন,স্থানীয় আব্দুল কাহার,শহর আলী,ডাঃ মাজহারুল,রইফ উল্লাহ,সজুল হক,আব্দুল মতিন,সবুজ,আনর উদ্দিন, মেম্বার রাজন তালুকদার,মেম্বার আনর আলী,শাহীনুর রাজা চৌধুরী, এটিএম কয়েছ,বাবুল মিয়া,নাজমুল হক,নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২৪ আগস্ট প্রকাশ্য দিবালোকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় আবুল কালামকে হত্যা করা হয়। এ ব্যাপারে ৬ জনকে আসামি করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন স্থানীয় জনতার সহায়তায় ২ জন হত্যাকারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বক্তাগণ দ্রুত অন্যান্য খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D