১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ জুলাই) বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, বৈশ্বিক মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। খাদ্যের অভাবে মানুষের যেন কষ্ট না হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেদের দুর্বলতা ঢাকার নামে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার ও চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিংনির্ভর গলাবাজির রাজনীতি করছে। গলাবাজির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন অনেক সচেতন।
তিনি জানান, বিদেশগামী ব্যক্তিদের জন্য নমুনা পরীক্ষা করে করোনার সনদ গ্রহণ বাধ্যতামূলক। এ জন্য সরকার সুনির্দিষ্ট করে দিয়েছে নমুনা পরীক্ষার কেন্দ্র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D