১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুসারে দলের সব কমিটিতে ৩৩ ভাগ নারী নেতৃত্ব রাখতে চায় বিএনপি নারী। পর্যায়ক্রমে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।
শনিবার (১৮ জুলাই) রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দলের প্রতিটি কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার ওপর জোর দিয়েছে বিএনপি। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল ও ড্যাবের ন্যায় সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ যুক্ত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D