১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিলেট জেলা ও মহানগর যুবদলের অযোগ্য ও পকেট কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও পরে পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির ৩০ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জাহিদুল হাসানের বেঞ্চে সকল নেতাকর্মীদের জামিন মঞ্জুর করা হয়। আসামীদের পক্ষে আইনজীবী ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ কামরুজ্জামান সেলিম।
সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান। তারা জানান- হাইকোর্ট ৪ সপ্তাহের জন্য সিলেট বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন।
জামিনপ্রাপ্তরা হলেন- সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক মিল্টন, মোস্তফা কামাল ফরহাদ, ছাত্রদলের সদস্য শাহজাহান চৌধুরী মাহি, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মামুন, যুবদল নেতা কুহিনুর আহমদ, মহানগর বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সম্পাদক এম. রাসেল আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহীদুল কবির কাদির, যুবদল নেতা মোবারক হোসেন ফাত্তাহ, যুবদল নেতা ফয়জুর রহমান পীর, মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তছির আলী, যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেন ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হান্নান।
এদিকে, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ দেলোয়ার বর্তমানে বিদেশে আছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশিদ ঝলক।
উল্লেখ্য: গত ৯ নভেম্বর দুপুরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেট জেলা ও মহানগর যুবদলের অযোগ্য ও পকেট কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে রাতে বিক্ষোভকারী নেতাকমীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসএমপির কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ অনুপ কুমার চৌধুরী। থানায় মামলা নং- ২২ (০৯.১১.২০১৯ইং)।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D