১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : উত্তর কাজীটুলা জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি মরহুম আব্দুল মনাফের দ্বিতীয় ছেলে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারি ও উত্তর কাজীটুলা জামে মসজিদ কমিটির উপদেষ্টা সমাজসেবক কুতুব উদ্দিন আহমদ (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার দিনগত রাত পৌণে ১টার দিকে তাঁকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে উজানভাটি রেস্টুরেন্টে পৌছানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নগরের সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের জন্য পরামর্শ দেন।
কুতুব উদ্দিন আহমদ দীর্ঘদিন অত্যন্ত সফলতার সাথে উত্তর কাজীটুলা জামে মসজিদের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য অাত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ শনিবার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনিবার্য কারণ বসত সময়সূচি পেছানো হতে পারে। জানাযা নামাজ শেষে কুতুব উদ্দিনের মরদেহ উত্তর কাজীটুলা জামে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
কুতুব উদ্দিন আহমদের একমাত্র ছেলে মোসাদ্দেক আহমেদ তার পিতার জানাযার নামাজে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D