১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯
সিলেট মহানগর আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন উপলক্ষে বৃহত্তর শাহী ঈদগাহ ও টিবি গেইট ইউনিট ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে আজাদুর রহমান আজাদকে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বলে কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন ও দাবি জানান।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য, বৃহত্তর শাহী ঈদগাহ ও টিবি গেইট ইউনিট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল ইসলাম সোহেব এর দিক নির্দেশনায় মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, একজন ছাত্রনেতা থেকে জননেতা হওয়ার পিছনে বিএনপি-জামায়াতের অত্যাচার, যার প্রতিদান আজাদ সহ তাঁর পরিবার দিতে হয়েছিল রক্ত দিয়ে। বিশেষ ভাবে আজাদুর রহমান আজাদের হাতে গড়া টিলাগড় গ্রুপ যে জায়গায় অবস্থিত সে জায়গায় বিএনপি-জামায়াত সয়ং নিজে সরকারে থাকার সময়ও একবারের জন্য দাড়িয়ে কোনো শ্লোগন দিতে পারেন নাই যা পুরো বাংলাদেশের মানুষ জানে।
সিলেট মহানগর আওয়ামীলীগকে আবারও শক্তিশালী করে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে এমন ব্যক্তির প্রয়োজন যার রক্ত মিশে আছে সততা ও যার হাতে জনগণ ও কর্মীরা নিরাপদ। আবির রহমান, জাকারিয়া আলী, এহসান সাফি, তুষার চৌধুরীর ও সাইদ চৌধুরীর সভাপতিত্বে মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। শাহরিয়ার সুমন ও ফারুক আহমেদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আবির মাহমুদ,সোহেল,রনি,ইব্রাহিম,তামিম, দুককু, লিজন।
এসময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ পরিষদ সিলেট জেলার, সভাপতি জাকারিয়া আলী ও বঙ্গবন্ধু স্মৃতি ও পাঠাগার ফাউন্ডেশন সিলেট মহানগরের, সভাপতি এহসান সাফি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা তুষার চৌধুরী, সাইদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব মাহি, মাহফুজ, মাহি, জনি, সাদমান, সাহি, সাদমান শরিফ, সাইদুল, আরিফ, রানা, সাজিদ, নাহিদ, মকবুল, জুবায়ের, তারেক, তাহমিদ, রোহান, রুমায়েল, আশিক, রাতুল, রিফাত, সাগর, বিমুল প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D