১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
সিলেটের ওসমানীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ রাশেদ মোবারককে পদায়ন করা হয়েছে। সোমবার সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম লিখিত এক আদেশে তাকে ওসমানীনগরে পদায়ন করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম পদায়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ-কালের মধ্যে মোহাম্মদ রাশেদ মোবারক ওসি হিসেবে ওসমানীনগর থানায় যোগদান করবেন।
প্রসঙ্গত, মোহাম্মদ রাশেদ মোবারক এর পূর্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসের ১৪ অক্টোবর তাকে নিয়মিত বদলি হিসেবে সিলেট জেলায় পদায়ন করা হয়। ১৩ অক্টোবর ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুনকে রংপুরে বদলী করা হয়। বদলীকালিন সময় থেকে এসএম মাইন উদ্দিন (তদন্ত) ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D