১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সোসাইটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্লাড সোসাইটির সদস্য আব্দুল বাছিতের পরিচালনায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা কমল পদ্দ পাল, ডা. আমীর আলী, মো: মইন উদ্দিন, মো: কছির উদ্দিন, মো: সুরমান আলী। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সদস্য মো: আতিকুর রহমান আতিক। আরো বক্তব্য রাখেন সোসাইটির এডমিন প্যানেলের সদস্য ও ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থার তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আব্দুল আজিজ, ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক মো. আব্দুল মালিক, ব্লাড সোসাইটির এডমিন মো: তাজিম উদ্দিন, মোঃ জুনেদ আহমদ, মিন্টু বিশ্বাস, সাইদুর রহমান, আবুল কালাম, রেদোয়ান মাহবুব। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক ও ব্লাড সোসাইটির সদস্য মোঃ সাইদুর রহমান।

এসময় সোসাইটি ও এলাকাবাসীর ২৪ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন। তারা জানিয়েছেন এই সব রক্ত প্রয়োজনে অসহায় মুমুর্ষ মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হবে। যাতে করে কোন ব্যক্তি রক্তের অভাবে মারা না যায়। সেই দিকে লক্ষ রেখে এই সোসাইটি গঠন করা হয়েছে। সাহেবের বাজার ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট ২৪ ব্যাগ রক্ত জমা দেন। প্রয়োজনে এই ব্লাডগুলো অসহায় গরিব ব্যক্তিরদের নিকট ফ্রি বিতরণ করা হবে বলে জানানো হয়।
আজকে আমরা প্রমাণ করতে পেরেছি, সাহেবের বাজার এলাকায় একটি ব্লাড সেন্টার রয়েছে এখানে দ্বায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করে এলাকার যে কেউ বিনা মূল্যে রক্ত নিতে পারবে। এটা সত্যিই প্রশংসনীয়। তাঁরা প্রয়োজনে যেকোনো ত্যাগস্বীকার করতেও এ সোসাইটির সদস্যরা প্রস্তুত রয়েছে। এ ধরনের আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে সদা সর্বদা প্রস্তুত রয়েছেন জানিয়ে বক্তারা আরো বলেন আজকের এ আয়োজন নিঃসন্দেহে এই এলাকার জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে সহায়ক হবে। শুধু রক্ত সংগ্রহই এ আয়োজনের মূল উদ্দেশ্য নয়। সবাইকে সচেতন করতেই এ আয়োজন। চিকিৎসাক্ষেত্রে রক্ত এক গুরুত্বপূর্ণ উপাদান। জরুরি প্রয়োজনে নিরাপদ রক্ত সরবরাহ আমাদের সবার জন্যই এক বিরাট চ্যালেঞ্জ। আজকের রক্তদান কর্মসূচি এই অঞ্চলের মানুষের জন্য মাইলফলক হয়ে থাকবে। মানুষের জীবন বাচাতে এই ব্লাড সোসাইটি সহায়ক ভূমিকা পালন করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D