সিলেট জেলা ও মহানগর যুবদলের র‌্যালি ও আলোচনা সভা আজ

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

সিলেট জেলা ও মহানগর যুবদলের র‌্যালি ও আলোচনা সভা আজ

২৭ অক্টোবর ২০১৯, রোববার : আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী।

শনিবার সন্ধায় সিলেট সংবাদ’কে তিনি বলেন, রোববার সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। একই দিনে বেলা ১টায় রেজিস্টারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে নেতাকর্মীরা শোভাযাত্রা ও র‌্যালি করবে।

এছাড়া আজ রোববার বিকেল ৩টায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর পূর্ব দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

র‌্যালি ও আলোচনা সভায় সিলেট জেলা যুবদলের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সিলেট জেলার আওতাধীন সকল ইউনিটের নেতাদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক।