১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯
২৭ অক্টোবর ২০১৯, রোববার : শহীদ জিয়ার সূর্য সৈনিক, প্রয়াত যুবদল নেতা শাহাব উদ্দিন আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলের পুর্বে শাহাব উদ্দিন আহমদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি ইকবাল বাহার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক। শাহাব উদ্দিন আহমদের রূহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহবান জানান।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার। এছাড়া মিলাদ মাহফিলে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, সুহেল মাহমুদ, কয়েছ আহমদ সাগর, আব্দুল খালিক, মন্তাজ হোসেন মুন্না, আব্দুস সোবহান, শফিক নূর, সাঈদ আহমদ শাহীন, ময়নুল হক স্বাধীন, সাহেদ আহমদ, সালাহ উদ্দিন আহমদ, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, মোজাম্মিল হোসেন সাদ্দাম, ফরহাদ চৌধুরী, আমির হোসেন, সিদ্দিকুর রহমান রুহেল, আব্দুর রহমান, মোঃ আলী রিপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মরহুম শাহাব উদ্দিন আহমদের ছেলে প্রিন্স খান সহ মুসল্লি ও মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D