১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বরাবরে খোলা চিঠি লিখেছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, মাঠ পর্যায়ের একজন কর্মী নিজাম উদ্দিন জায়গীরদার। মঙ্গলবার (১৫ অক্টোবর ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর নিজের একাউন্ট থেকে নিজাম উদ্দিন জায়গীরদার তার এই খোলা চিঠিটি পোষ্ট করেন। নিচে তার ফেসবুক একাউন্টে লেখা খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হল।
বিসমিল্লাহির রহমানির রহিম
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
জনাব তারেক রহমান সমীপে
প্রিয় নেতা,
আসসালামু আলাইকুম, দলের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের প্রতি আপনার আবেগ ভালবাসা দরদই আজ আমাকে আপনার প্রতি লিখতে সাহস জুগিয়েছে। আমি জানিনা আমার এই আবেদন আপনার কাছে পৌছবে কিনা।আমি এই বিশ্বাস থেকেই লিখছি যে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের এই যুগে আমার এই লিখা নিশ্চয়ই আপনার দৃষ্টি গোচর হবে।
প্রিয় অভিভাবক,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনি মহান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
আশংকার কথা, যে সিন্ডিকেট সিলেট বিএনপির এতো বড় ক্ষতি করে দিলো ,তাদের কোনো জবাবদিহিতার আওতায় না এনে পরবর্তীতে পুরস্কৃত করতে দেখা গেল, ত্যাগীদের বাদ দিয়ে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের অনেকেই সিলেট জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য।
এই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন না হওয়ায় আমরা অতন্ত্য মর্মাহত হয়েছি।
আমার প্রশ্ন, যারা দিনের পর দিন, বছরের পর বছর দলের সাংগঠনিক কাজ করবে আর সুসময়ে তাদের বঞ্চিত করা হবে! এইভাবে একটি সুসংগঠিত দল চলতে পারেনা।
৫০ বছর বয়সের ৩৫ টা বছরই পুরোপুরি ছাত্রদল, যুবদল ও বিএনপিকে দিলাম।
রাজনীতির জন্য স্বাভাবিক জীবন যাপন করতে পারিনাই, এখনো পারছি না।
লেখাপড়া শেষ করে পরিবারের পাশে দাঁড়াতে পারি নাই। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার স্বপ্নের কবর দিয়েছি ফুলটাইম রাজনীতি করার কারণে! আর আজ আমাদের রাজনৈতিক পরিচয় পাওয়ার অধিকার নেই!
আমরা সাধারন কর্মীরা বিএনপিকে আপনার চেয়ে কম ভালোবাসিনা, এটা পুলিশি নির্যাতন, মিটিং মিছিলে থেকে আমরা প্রমান দেই। কিন্তু কমিটি হওয়ার সময় জানতে পারবো না এমন গনতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই বিশ্বাস করতেন না।
অতএব আপনার নিকট আবেদন বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করে সিলেট জেলা বিএনপিকে কিছু আগন্তুক স্বেচ্ছাচারী নেতাদের বলয় থেকে রক্ষার আকুল আবেদন জানাচ্ছি।
( বিঃ দ্রঃ শুনেছি আগামী ১৭ অক্টোবর সিলেট জেলা বিএনপির সাথে স্কাইপিতে কথা বলবেন, ঐদিনই আমার উপরোক্ত বক্তব্য যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখি।)
পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়…
নিজাম ইউ জায়গীরদার
সাবেক, প্রচার সম্পাদক, সিলেট জেলা বিএনপি।
NIZAM U JAIGIRDAR এর লিংকে যেতে এখানে ক্লিক করুন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D