১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নগরীর কালীঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান বের করা হয়। অভিযানকালে কালীঘাটের সুমন বিজনেস ও সাদিক ট্রেডার্সকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা, এমডি এন্টারপ্রাইজ, সন্তোষী ভান্ডার-২ ও হাজি সামছু মিয়া এন্ড সন্সকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ও কৃষি বিপনন- ২০১৮ বিভিন্ন ধারা লঙ্ঘন করে অধিক মূল্যে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে এদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা বাজার কর্মকর্তা মোরশেদ কাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D