১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৯
চিত্রপরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী ও অভিনেত্রী তমা খান আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর আদাবরে নিজের বাসায় আত্মহত্যা করেন তিনি।
আদাবর থানার ডিউটিরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদাবর ১২ নং রোডের বাসা থেকে তমার স্বজনরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে কী কারণে তমা আত্মহত্যা করেছেন তা এখনো জানতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে কথা বলতে পরিচালক শামীম আহমেদ রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
থিয়েটার ও ছোট পর্দার সঙ্গে যুক্ত তমা খান ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। এরপর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের ঝামেলার কথা গণমাধ্যমে প্রকাশ করেন তমা। সে সময় ডিভোর্স নিয়ে জালিয়াতির অভিযোগে নির্মাতা রনির বিরুদ্ধে মামলা করছিলেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D