২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্যারোল আমাদের দলের বিষয় না, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, এটা তার একটা বিষয়। আরেকটা তার পরিবারের বিষয়। সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করিনি।’
সোমবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এ রকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই।’
মির্জা ফখরুল বলেন,‘আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করতে আমরা আজকে শপথ নিয়েছি আমাদের আন্দোলন বেগবান করব।’
তিনি আরো বলেন, ‘অনেকদিন পর বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী সীমিত পরিসরে আমরা তিনজন দেখা করার অনুমতি পেয়েছি। এ সময় মূলত তার স্বাস্থ্য, চিকিৎসা ও তার মামলার আইনগত দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী দলের খোঁজ-খবর নিয়েছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ও জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন এবং দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
সংসদে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়নি জানিয়ে ফখরুল আরো বলেন, ‘এটাকে তো আমরা নির্বাচিত বলছি না, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি।’
আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ব্যাপারটা হচ্ছে আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে, আন্দোলন বলতে শুধু হরতাল জ্বালাও-পোড়াও বোঝায় না। আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারি না।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমরা আন্দোলন বলতে বুঝি জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে হবে। সেটাকে আমরা আন্দোলন বলছি। তার জন্য আমরা কাজ করছি। তার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ দেশনেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমরা সক্ষম হব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D