৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিস্কার। কাজেই অপর্কম করবেন না। কারো ব্যাপারে গীবত করবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয় বাইরের শত্রুর প্রয়োজন হবেন না।
শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাসস্টেশন এলাকায় আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণসংযোগে প্রচারপত্র বিলি করতে গিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনগণকে খুশি রাখতে হবে।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত নিরাপদ সড়ক আন্দোলনের নামে নিরাপদে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল। বিএনপি কোনো ইস্যু পেলে তার মধ্যে ষড়যন্ত্রের নীল নকশা করে। কিন্তু এবার নির্বাচন বানচাল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
এ সময়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আবারও অভিযোগ করেন তিনি।
এর আগে, শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের (অক্টোবরের) শেষ দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। সেখানে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকবে না। সংসদ সদস্যদের নিয়েই নির্বাচনকালীন সরকার হবে।
তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ করার বিষয়ে তিনি বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এত ব্যস্ত যে, গণসংযোগ চালাতে পারছে না।
গত একশ বছরে দেশের এত উন্নয়ন কেউ দেখেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তাই দেশের জনগণ আর বিএনপিকে চায় না। জেনেশুনে মানুষ বিষপান করবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D